প্রকাশিত : ১১ জুন, ২০২৬ ১৯:৩০ (শনিবার)
সুনামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষের অ প রা ধে চাষী যুবক আ ট ক

ছবি : ওয়ান টিভি

সুনামগঞ্জে একটি বাড়ির ছাদে অবৈধভাবে গাঁজার চাষের সন্ধান পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বাড়ির ছাদ থেকে একাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা চাষের সঙ্গে জড়িত অভিযোগে বিকাশ দাস নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার ( ১১ জুন ) বিকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিণগর গ্রামে এই ঘটনা ঘটে। 

আটক ব্যক্তির নাম বিকাশ দাস। তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিণগর গ্রামের বাসিন্দা মৃত নিধান দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিণগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানের সময় একটি বাড়ির ছাদে গাঁজার চাষের প্রমাণ পাওয়া যায়। এ সময় গাঁজা চাষের অভিযোগে ওই গ্রামের বাসিন্দা বিকাশ দাসকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা বাড়ির ছাদে টব ও বিশেষভাবে প্রস্তুত করা স্থানে লাগানো বেশ কয়েকটি গাঁজা গাছ দেখতে পান। পরে গাছগুলো জব্দ করে আলামত হিসেবে পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাশ দাসের বাসার ছাদ থেকে তিনটা গাঁজার গাছ জব্দ করা হয়। এময় নিষিদ্ধ গাঁজা চাষের অপরাধে বিকাশ দাসকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণের কথা জানান পুলিশ।

ওয়ানটিভি / মনোয়ার