ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক গোল করে আরো একটি অবিস্মরণীয় অধ্যায় যোগ করলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে শৈল্পিক কারুকাজে বিচিত্র তিনটি গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির অসাধারণ নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা।এখানে খেলা ঘিরে মাঠে ও মাঠের বাহিরে ঘটে না আলোচিত সমালোচিত ঘটনা।এবার বিশ্বকাপের মাঠে হ্যাটট্রিকের মাধ্যমে নতুন আলোচনার জন্মদিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ১৭ তারিখ ভোর ৭ টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করেছেন মেসি।বিশ্বকাপে কারা কারা এমন হ্যাটট্রিক করেছেন সেটি নিয়েও নেটিজেনদের মাঝে রয়েছে জানার আগ্রহ।চলুন খোঁজা যাক মেসির আগে আর কতজন করেছেন হ্যাটট্রিক।
হ্যাটট্রিক নিয়ে নেটিজেনদের আগ্রহ ব্যাপক,কখন কারা করলেন হ্যাটট্রিকের মতো রেকর্ড ।১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপের আসরগুলোতে মোট ৫৪ বার হ্যাটট্রিক হয়েছে। ২০২৬ বিশ্বকাপে মেসি করলেন ইতিহাসের ৫৫তম হ্যাটট্রিক।ইন্টারনেট ঘাটাঘাটি করে জানা যায় ১৯৩০ সালে উরুগুয়েতে আয়োজিত হয় প্রথম বিশ্বকাপ।সেই প্রথম বিশ্বকাপেই হ্যাটট্রিক করে ইতিহাস সৃষ্টি করেন যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেনড।
এছাড়া পর্যায়ক্রমে বিশ্বকাপে যারা হ্যাটট্রিক করেছেন ১৯৩৪ সালে এডমুন্ড কোনেন (জার্মানি), অ্যাঞ্জেলো স্কিয়াভিও (ইতালি)।১৯৩৮ সালে লিওনিদাস (ব্রাজিল)।১৯৫৪ সালে সান্দর কচিস (হাঙ্গেরি)তিনি দুইবার হ্যাটট্রিক করেন।১৯৫৪ সালে এরিখ প্রোবস্ট (অস্ট্রিয়া),থিওডর ভ্যাগনার (অস্ট্রিয়া),জোসেফ হুগি (সুইজারল্যান্ড),বুরহান সারগুন (তুরস্ক),কার্লোস বোর্হেস (উরুগুয়ে),ম্যাক্স মর্লক (পশ্চিম জার্মানি)।১৯৫৮ সালেজুস্ট ফঁতেন (ফ্রান্স) তিনিও দুইবার হ্যাটট্রিক করেন।একই সালে ফুটবলের আধ্যাত্মিক গুরু ব্রাজিলের পেলে হ্যাটট্রিক করেন।১৯৬২ সালে ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি)।১৯৬৬ সালে ইউসেবিও (পর্তুগাল),জিওফ হার্স্ট (ইংল্যান্ড)।১৯৭০ সালে
গার্ড মুলার (পশ্চিম জার্মানি) তিনিও দুবার হ্যাটট্রিক করার সাফল্য অর্জন করেন।১৯৭৮ সালে রব রেনসেনব্রিঙ্ক (নেদারল্যান্ডস)।১৯৮২ সালে পাওলো রোসি (ইতালি),জ্বিবিগনিয়েভ বনিয়েক (পোল্যান্ড),লাসলো কিস (হাঙ্গেরি)।১৯৮৬ সালে গ্যারি লিনেকার (ইংল্যান্ড)।১৯৯৪ সালে ওলেগ সালেঙ্কো (রাশিয়া),গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা)।১৯৯৮ সালে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা),ক্রিশ্চিয়ান ভিয়েরি (ইতালি)।২০০২ সালে মিরোস্লাভ ক্লোজে (জার্মানি),পাওলেতা (পর্তুগাল)।২০১০ সালে গনসালো হিগুয়াইন (আর্জেন্টিনা)।২০১৪ সালে টমাস মুলার (জার্মানি),জেরদান শাকিরি (সুইজারল্যান্ড)।২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল),হ্যারি কেইন (ইংল্যান্ড)।২০২২ সালে গনসালো রামোস (পর্তুগাল),কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
বিশ্বের ৩৪ জন খেলোয়াড় মোট ৫৪ বার হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন।এবার নতুন করে ৩৫তম খেলোয়াড় ও ৫৫তম হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক নিয়ে আরো কিছু তথ্য,ইতিহাসে মোট ৪ বার ডাবল হ্যাটট্রিক হয়েছে।এর মধ্যে আর্জেন্টিনার গাব্রিয়েল বাতিস্তুতা ভিন্ন ভিন্ন আসরে হ্যাটট্রিক করেছেন।বাকি তিনজন একই আসরে এই রেকর্ড গড়েন।
এছাড়াও ফুটবল বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দুই বার হ্যাটট্রিক হয়েছে।এর মধ্যে ইংল্যান্ডের জিওফ হার্স্ট ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে ও ফার্ন্সের কিলিয়ান এমবাপ্পে ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপ আসরে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন ১৯৯৪ সালে রাশিয়ান ফুটবলার ওলেগ সালেঙ্কো।তিনি ক্যামেরুনের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল এই কীর্তি অর্জন করেন।
ওয়ান টিভি / মনোয়ার