প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ ২১:৩৫ (শনিবার)
পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েকটি জেলার নিচু এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। আবার চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পার্বত্য জেলাগুলোতে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। রেল লাইন পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগও মঙ্গলবার দুপুরের পর থেকেই বন্ধ রয়েছে।

এদিকে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে দেশের উত্তর এবং পূর্বাঞ্চলের নদনদী, বিশেষ করে তিস্তা ও সুরমা নদী অববাহিকায় পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সূত্রঃ বিবিসি