ছবি : ওয়ানটিভি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর এমআইপিএস প্রকল্পের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলা পরিষদ হলরুমে এই সভাটির আয়োজন করা হয়।
দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের প্রাণবন্ত সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রতিনিধি কুদরত পাশা।
সভায় উপস্থিত বক্তারা আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, আগামী সেপ্টেম্বর মাসে পিএফজির উদ্যোগে ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই সাথে সেখানে পিস ইভেন্ট ও ওয়াইপিএজির ফলো-আপ সভারও আয়োজন করা হবে।
আলোচনায় বক্তারা জোর দিয়ে বলেন, পিএফজি মূলত একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সহিংসতা দূরীকরণ এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এছাড়া স্থানীয় পর্যায়ের যেকোনো রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত কোন্দল নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
গুরুত্বপূর্ণ এই পরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পিএফজি সদস্য শাহ আলম, আলী আহমদ খান, সালাহ উদ্দিন তালুকদার, সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমদ, মজিদা খাতুন, শাম্মি আক্তার, সুলতানা রাজিয়া, লিলি বেগম, রুপিয়প বেগম, হাফসা বেগম, পারভীন বেগম, ওয়েভ সদস্য ফরিদা আক্তার, অপি সরকার, রাহেলা বেগম এবং ওয়াইপিএজির প্রতিনিধি লিপিকা বর্মন ও দূরপতি নন্দীসহ আরও অনেকে।