ছবি: ওয়ান টিভি
দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রোববার (১২জুলাই) দুপুরে কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রকে কাজী নুরুল আজিজ চৌধুরী সভাপতি, মিজানুর রহমান চৌধুরী রাসেল সহসভাপতি নির্বাচিত হন। সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, সদস্য জিতু মিয়া,কৃতি রানী চৌধুরী, নরোত্তম রায়, জাহেদুর রহমান, খাদিজা চৌধুরী, ঝুমা রানী দাস, ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির আহবায়ক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সদস্য ইমরান হোসাইন, মোশাহিদ আহমেদ সরদার, উবাইদুল হকসহ শিক্ষক ও অভিভাবক বৃন্দ।