ছবি : ওয়ানটিভি
সুনামগঞ্জের দিরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা শাখার মজলিসে শুরার দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি এম. আশরাফ আলীর সভাপতিত্বে এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা আলহাজ্ব জিলাই মিয়া জিলানী ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ
আয়োজিত অনুষ্ঠান শেষে কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে আশরাফ আলীকে সভাপতি এবং মাওলানা মাহমুদুল হাসানকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।
ওই কমিটিতে হাকিম জালাল উদ্দীন ও মাওলানা তোফায়েল আহমেদ সহ সভাপতি, মনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি, মাওলানা সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমরান হোসেন প্রচার সম্পাদক, মামুন হাসান দপ্তর সম্পাদক, মো. মারুফ হাসান অর্থ ও প্রকাশনা সম্পাদক, মাওলানা জাওয়াদুল করিম প্রশিক্ষণ সম্পাদক,হাফিজ ফারজুল হক দাওয়াহ ও জনকল্যাণ সম্পাদক, মাস্টার তোফায়েল আহমেদ ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক, মাওলানা আলী হাফিজ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া রফিকুল ইসলাম (মাস্টার), মাওলানা আমিন উদ্দীন ও নুর উদ্দীনকে উপদেষ্টা করে সদস্য হিসেবে জিলাই মিয়া জিলানী,আবুল কাসেম, সাঈদ সর্দারকে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।