https://onetv24.com/

1004

sports

খেলা

কোহলি

অবশেষে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি

প্রকাশ: ২১ মে ২০২৬ ২১:৫৪
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

দীর্ঘ চার বছরের বেশি সময় পর প্রথমবারের মতো ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি। তার ভাষায়, নেতৃত্বের চাপ একসময় তাকে মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি ক্লান্ত করে ফেলেছিল।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের একদিন পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। এর আগে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছিলেন, আর ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। সাত বছরের দায়িত্বে ৬৮ টেস্টে ৪০ জয় এনে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হয়েছিলেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘আমি একসময় ব্যাটিং ইউনিটের মূল ভরসা আর নেতৃত্ব—দুই জায়গার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারিনি এই দুই দায়িত্ব আমার দৈনন্দিন জীবনে কতটা চাপ তৈরি করছে। ভারতীয় ক্রিকেটকে শীর্ষে রাখতে এতটাই মনোযোগী ছিলাম যে নিজের দিকে তাকানোর সময়ই পাইনি।’

তিনি আরো বলেন, ‘অধিনায়কত্ব ছাড়ার সময় আমি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে আর কিছু অবশিষ্ট ছিল না। সবকিছু আমাকে গ্রাস করে ফেলেছিল। সময়টা খুব কঠিন ছিল।’

বিরাট কোহলি প্রথম টেস্টে ভারতের নেতৃত্ব দেন ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে। পরে রবি শাস্ত্রীর সঙ্গে জুটি বেঁধে ভারতকে টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় নিয়ে যান। তার নেতৃত্বে টানা পাঁচ বছর আইসিসি টেস্ট মেস জেতে ভারত এবং ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ও পায়।

তবে নেতৃত্বের চাপে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন কোহলি। তার কথায়, “নেতৃত্ব মানে শুধু কোচিং নয়, মানুষের মানসিকতা বুঝে সেরাটা বের করে আনা। সেটা করতে গিয়ে নিজের কথা ভাবার সুযোগই থাকত না। কেউ কখনো জিজ্ঞেস করেনি, ‘তুমি কেমন আছ?”

শেষদিকে ফিরে তাকিয়ে কোহলি বুঝতে পারেন, প্রায় নয় বছর ধরে কেউ তার খোঁজই নেয়নি। আর সেখান থেকেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা তার কাছে সঠিক মনে হয়েছিল।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর