https://onetv24.com/

1009

national

জাতীয়

শিশু রামিসা হত্যা মামলায় আসামির জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

প্রকাশ: ২৪ মে ২০২৬ ২২:৫৯
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

নিহত শিশু রামিসার ফাইল ছবি

শিশু রামিসা হত্যা মামলায় আসামি পক্ষের আইনি সহায়তার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নং-১৩৯০/২০২৬-এর আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ। বিধি অনুযায়ী তিনি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। 

পল্লবী থানায় দায়ের হওয়া মামলা নং ৩৫-এর ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০ এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১/৩৪ ধারায় এই মামলা চলছে।  

সরকার বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা আইনজীবী সমিতি।

এদিকে আজ রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। 
 

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু