https://onetv24.com/

1011

entertainment

বিনোদন

আমি তো প্রথমে নার্ভাস, ভয়ে তো স্টিফ হয়ে গেছিলাম

অভিনেত্রী নাজিফা তুষি

প্রকাশ: ২৪ মে ২০২৬ ২৩:২২
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ‘পাগলী’ চরিত্রের গান বাস্তবে গেয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন এই অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তুষি।  নাজিফা তুষি বলেন, ‘আমি তো প্রথমে নার্ভাস, ভয়ে তো স্টিফ হয়ে গেছিলাম। ওটা একটা পাগলীর গান। তো ওই হিসাবে গানটা গাইছি। এখন দেখে সবাই খুব এক্সাইটেড এবং খুব পছন্দ করছে। আমি ভয় পাইছিলাম শুরুতে। পাগলীত তো আমি পাগলামিই করতেছিলাম সিনেমায়।’

অভিনেত্রী বলেন, ‘আসলে আমি যখন পাগলী ক্যারেক্টারটা প্লে করেছি 'রইদ'-এ, তখন আমি গ্রামে তো থাকতাম। তো গ্রামবাসীর সাথে আমার এক ধরনের সখ্যতা, বন্ধুত্ব তৈরি হয়েছে। তো তখন আমি তাদের মুখে অনেক গান শুনতাম। সেই গান শুনতে শুনতে আমি ক্যারেক্টার হিসেবে সিনেমায় গুনগুন করে গান গাইতাম আরকি। তো ওই গানটাই আমরা যখন সিনেমাটা রিলিজ হবে, তখন আমাকে সবাই বলল আমাদের এডিটর, টিম মেম্বাররা 'চলো এই গানটা আমরা কাভার করব আমরা এটা পারফর্ম করি।’

তুষির ভাষ্য, ‘আমি তো প্রথমে নার্ভাস, ভয়ে তো স্টিফ হয়ে গেছিলাম। কিন্তু তখন হচ্ছে আমার বন্ধুরা, টিমমেটরা আমাকে অনেক সাহস দেয়। যে 'যেটা না হবে, হবে। মজা হবে চলো। ওটা তো পাগলীর গান।' তো ওই হিসাবে গানটা গাইছি। এখন দেখে সবাই খুব এক্সাইটেড এবং খুব পছন্দ করছে। সো, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে যে অডিয়েন্সরা এন্টারটেইন হয়েছে, পছন্দ করেছে এটাই আমার কাছে অনেক। যে তাদেরকে একটু বিনোদন, একটু মজা দিতে মানে মজা করতে পেরেছি তাদের সাথে এটাই।’

তার কথায়, ‘অনেক মজার স্মৃতি আছে। পুরোটাই মজার। পাগলীত তো আমি পাগলামিই করতেছিলাম সিনেমায়। তো, ওই গ্রামের মানুষরা আমাকে এই তুষিকে চিনে না। তারা ওই পাগলীকেই চিনে। আমাকে এখন ভিডিও কল দিলে, যখন দেখি, বলে কি 'তুই অনেক সুন্দর হয়ে গেছস কেন? কী হইছে তোমার?' মানে এরকম অনেক মজার ঘটনা।’

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর