https://onetv24.com/

1019

entertainment

বিনোদন

নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম

প্রকাশ: ২৭ মে ২০২৬ ০২:০০
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের ট্রেলার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বালাম। সেখানে তিনি জানিয়েছিলেন, তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পাবে গানটি ও এর অফিসিয়াল মিউজিক ভিডিও। গতকাল (২৫ মে) রাতে গানটি প্রকাশিত হয়েছে। বালামের এ গানটি তার অনুরাগীরা ভীষণ পছন্দ করেছেন।

‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’- এমন আবেগঘন কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন বালাম নিজেই।

গানের ভিডিওতে একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই শিল্পী। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাকে তাকে দেখা গেছে বেশ ব্যতিক্রমীভাবে। কখনও হাতে গিটার, আবার কখনও পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইতে দেখা যায় তাকে। সব মিলিয়ে ভিডিওটিতে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ।

জানা গেছে, ‘মাওলা’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচকে। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এবারের বড় চমক হিসেবে রয়েছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে বালামের বিপরীতে দেখা যাচ্ছে তাকে। ফলে সব মিলিয়ে ‘মাওলা’ নিয়ে দর্শক-শ্রোতাদের ভিন্ন ধরনের আবেদন তৈরি করেছে।

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ