https://onetv24.com/

1020

politics

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর কার্যালয় বন্ধ ঘোষণা

নিরাপত্তা ঝুঁকি

প্রকাশ: ২৭ মে ২০২৬ ০২:০৬
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর মতিঝিলে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৬) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলে হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।
ঢাকা-৮ এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সব ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয় পোস্টে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

সেই সঙ্গে পোস্টে সতর্কতা হিসেবে উল্লেখ করা হয়, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ