ছবি : ওয়ান টিভি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি ১৯ সদস্যবিশিষ্ট গঠন করা হয়েছে। কমিটিতে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জের এফআইভিডিবি’র হলরুমে সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র সহ-সভাপতি এমএম ইলিয়াছ আলী, সহ-সভাপতি মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার
সম্পাদক আলাল হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী।প্রেসক্লাবের কার্যনির্বাহি সদস্য পদে রয়েছেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, সদস্য তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন, মোহাম্মদ আলী ও প্রবাসী সদস্য মো. শহীদ মিয়া।
কমিটি গঠন শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পপতি এখলিছ খান, প্রেসক্লাবের ভূমি দাতা পরিবারের পক্ষে দলিল লিখক লিংকন তালুকদার ও প্রবাসী সাংবাদিক মো. শহীদ মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেট প্রদান করা হয়।#