https://onetv24.com/

1135

sunamganj

সুনামগঞ্জ

বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ২০:১০
প্রতিবেদক: ওয়ান টিভি ডেস্ক

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরহাদ আহমেদ শাহ এবং তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা বেগম।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহের দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ দুর্ঘটনাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে আসেন, কিন্তু তিনিও বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তাঁর মা-বাবা চেষ্টা করলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ