https://onetv24.com/

1097

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বসতঘর নদীতে ভেসে ভারসাম্যহীন যুবক নিখোঁজ

প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৪:৪৩
প্রতিবেদক: তাহিরপুর প্রতিনিধি

ছবি : ওয়ান টিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে ঢলের পানিতে বসত ঘর নদীতে ভেসে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়াগেছে। নিখোঁজ রুবেল মিয়া(৩০) গ্রামের বশিরুল হকের ছেলে। সোমবার সকাল ১০ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড়দল পুরান হাটির বশিরুল হকের ছেলে রুবেল মিয়া একজন ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে বসতঘরে একটি পরিত্যক্ত করে শিকল দিয়ে বেঁধে রেখে আসছিলো পরিবার। সোমবার সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এসময় শিকলে বাঁধা অবস্থায় ভারসাম্যহীন ওই যুবক তলিয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এই ইউপি সদস্য।

নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম।

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু