https://onetv24.com/

1118

sunamganj

সুনামগঞ্জ

দিরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৯:৩৬
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি: ওয়ান টিভি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং সবুজায়ন বৃদ্ধি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একই কর্মসূচির আওতায় দিরাই মডেল উচ্চ বিদ্যালয়, উদয়ন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, গছিয়া সামছুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়, তাড়ল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী প্রধান শিক্ষক লাল বাসী দাস, শিক্ষক নিখিল রঞ্জন দাস, জিতুমিয়া, গোলাম মোস্তফা সরদার, লাকী সঞ্চারিনী বিশ্বাস, আবু হেনা ও রুহেল সরদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকেরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু