https://onetv24.com/

1154

sunamganj

সুনামগঞ্জ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দিরাইয়ের ফাইযা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৮:২৭
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ  চমৎকার সাফল্য অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ফাইযা হাসনাত চৌধুরী। সদ্য ঘোষিত ফলাফলে সে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে। ফাইযা হাসনাত চৌধুরী দিরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।  মেধাবী এই শিক্ষার্থীর পৈতৃক নিবাস দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামে হলেও, জন্মসূত্রে সে দিরাই পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মাদানি মহল্লা এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছে। তার পিতা আবুল হাসনাত চৌধুরী (রুমি) দিরাই বাজারের একজন বিশিষ্ট ও পরিচিত ব্যবসায়ী।

ফাইযার এই গৌরবময় সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে তার পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে। মেয়ের এই অনন্য কৃতিত্বে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তার পিতা আবুল হাসনাত চৌধুরী (রুমি) মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং ফাইযার কঠোর অধ্যবসায়ের ফলেই এই গৌরবজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তারা ফাইযার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু