https://onetv24.com/

1157

sunamganj

সুনামগঞ্জ

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ২২:১২
প্রতিবেদক: বিশেষ প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পানি বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন জনপদ হওয়ায় অনেক অসহায় ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ২৮ বিজিবি।
সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক শাহ আরেফিন (রহ.) মাজার প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
চিকিৎসা কার্যক্রমে ২৮ বিজিবির মেডিকেল অফিসারদের পাশাপাশি তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরাও অংশ নেন। সীমান্ত এলাকার সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা যায়। অনেকেই এ উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবির মেডিকেল অফিসার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, বিজিবির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত অঞ্চলে এ ধরনের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়েছেন।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মেজর চৌধুরী ইমরান মাহমুদ, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাক্তার  মোঃ নাজমুল আরেফিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহিরপুর এর মাধ্যমে স্থানীয় আনুমানিক ৫ শতাধিক নারী-পুরুষ এবং শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু