https://onetv24.com/

1161

sunamganj

সুনামগঞ্জ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১৭:৫১
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি: ওয়ান টিভি

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সুনামগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা। বন্যাদুর্গত পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ না করা এবং শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘বন্যা আর পরীক্ষা একসাথে চলবে না’, ‘শিক্ষা নিয়ে অবহেলা মানি না, মানবো না’—সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় পরীক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়েছেন। দাবি গুলো হলো: ১. শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২. বৈষম্যহীন পরীক্ষা নিশ্চিতকরণ। ৩. আগামীকালের (বুধবারের) পরীক্ষা স্থগিতকরণ। ৪. বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা গ্রহণ। ৫. শুধুমাত্র পরীক্ষার ওপর জোর না দিয়ে পড়াশোনার মানোন্নয়নের দিকে গুরুত্ব প্রদান।

সুনামগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থী আদনান ফুয়াদ নাবিল বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এমন দুর্যোগের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যা অমানবিক। সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরাও সুনামগঞ্জে আন্দোলনে নেমেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষার্থী পরাণ, জামিল, নাঈম, পায়েল, আহসান, সাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু