https://onetv24.com/

1117

international

আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য বেতনসহ বাড়তি ছুটি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৮:৪৩
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

ফ্রান্সের ঝিমিয়ে পড়া জন্মহার বাড়াতে দেশটির মা ও বাবা—উভয়ের জন্যই নতুন এক বেতনসহ ছুটি চালু করা হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নেতৃত্বাধীন সরকার এই ছুটি চালুর ঘোষণা দিয়েছে।

এর আগে, ২০২৪ সালে দেশে বন্ধ্যাত্ব দূরীকরণ এবং হ্রাস পেতে থাকা জন্মহার মোকাবিলায় এক পরিকল্পনা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ওই সময় তিনি বলেছিলেন, এই পরিকল্পনা ফ্রান্সের জনমিতিক পুনর্গঠনের পথ সুগমে সহায়তা করবে।

এত দিন পর্যন্ত ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ছিল চার মাসের কিছু কম। আর সন্তান জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটি পেতেন। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, মা ও বাবারা এখন তাদের বিদ্যমান ছুটির পাশাপাশি অতিরিক্ত আরও এক বা দুই মাসের ছুটি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন।

ছুটির প্রথম মাসে অভিভাবকরা তাদের মূল বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ অর্থ পাবেন। নতুন এই বিধান চলতি বছরের ১ জানুয়ারি কিংবা তারপরে জন্ম নেওয়া শিশুদের বাবা-মায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া দত্তক নেওয়া অভিভাবকরাও এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বর্তমানে প্রজনন হার বা জন্মহার হ্রাস পাচ্ছে। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর ফ্রান্সে মানুষের মৃত্যুর চেয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা কম রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রথমবারের মতো ফ্রান্সে জন্মহার কমে যাওয়ার এই রেকর্ড হয়েছে।

তবে দেশটির নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলেছে, এই সংস্কার পর্যাপ্ত নয় এবং লিঙ্গ সমতা বাড়াতে ভূমিকা রাখার সম্ভাবনা কম। দম্পতির মধ্যে যিনি কম আয় করেন তারই এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর