https://onetv24.com/

1224

sunamganj

সুনামগঞ্জ

আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ

কারন খুঁজছে পুলিশ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৩:২৩
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি: সংগ্রহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জর দরগাপাশা ইউনিয়নের সিচনী কালাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন(৩০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত উজ্জ্বল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। 

সোমবার (২৪ আগস্ট) সকালে নিহত উজ্জল বাইকযোগে মৌলভীবাজার যাওয়ার পথে শান্তিগঞ্জের সিচনী পয়েন্ট সংলগ্ন ডাবর-জগন্নাথপুর মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহতের ঘটনায়  হানিফ পরিবহনের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এলাকার একাধিক সিসি ফুটেজ পর্যালোচনা, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুয়ায়ি জানা যায়, ঘটাস্থলের সম্ভাব্য সময় সকাল ৮ টা ৩৫- থেকে ৮ টা ৪০ মিনিটের মধ্যে। শান্তিগঞ্জের ডাবর পয়েন্টের এ এস বাইক ওয়াশের সিসি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল ৮ টা ৩৬ মিনিট ২৬ সেকেন্ডের সময়  একটি কালো রং এর একটি মোটরসাইকেল করে জগন্নাথপুরের উদ্দেশ্য ডাবর এলাকা অতিক্রম  আনসার সদস্য উজ্জ্বল হোসেন। ৮ টা ৩৯ মিনিট ৫৮ সেকেন্টে জগন্নাথপুর থেকে আসা হানিফ নামের একটি যাত্রীবাহি বাস ডাবর পয়েন্ট অতিক্রম করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন

ডাবর পয়েন্ট থেকে ঘটনাস্থল সিচনি কালাপুল বাস বা মোটরসাইকেলে পৌঁছতে আনুমানিক সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মিনিট।

অপরদিকে  আক্তাপাড়া মিনাবাজারের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়,৮ টা ৩৬ মিনিটের সময় হানিফ পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে আক্তাপাড়া এলাকা অতিক্রম করে। ঘটনার সম্ভাব্য সময়ে আর কোনো গাড়ি যেতে দেখা যায়নি। 

স্থানীয় এক পিকআপ ভ্যান চালক বলেন,আমার সামন দিয়ে হানিফ পরিবহন ঢাকা থেকে সুনামগঞ্জ আসতেছিলো। হানিফ আমার গাড়ি পার হওয়া ঠিক আগ মুহুর্তে বিকট শব্দ পাই। পরে দেখি এই দুর্ঘটনা। 

এদিকে সকালে হানিফ পরিবহনের করে ঢাকা থেকে আসা জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের মাওলানা কাওসার আহমদ বলেন, আমি ঢাকা থেকে হানিফে করে সুনামগঞ্জে আসছি সোমবার সকালে। বাস চালাক পুরোটা পথ বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে। যাত্রীরা অনেকবার নিষেধ করেছে। সকালের দিকে আমি গাড়িতে কিছুটা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ গাড়িতে বড় ধরনের ধাক্কা খায়। আমাদের সবার ঘুম ভেঙ্গে যায়। চোখ খুলে দেখি ঘটনাস্থল ডাবর এলাকার কাছাকাছি হবে। বাস চালক ৩০ সেকেন্ডের মতো গাড়ি থামিয়ে আবার দ্রুতগতিতে স্থান ত্যাগ করে। আমরা প্রশ্ন করলেও তারা কিছু বলেনি। তখন সময় সাড়ে ৮ টা হবে।

অপরদিকে শহরের পুরাতন বাস্ট্যান্ড হানিফ কাউন্টারে গিয়ে পরিবহনের কোনো তথ্য পাওয়া যায়নি। দায়িত্বশীলরা এ ব্যাপারে কথা বলতে অনীহা প্রকাশ করেন। 

যাত্রীর কাছ থেকে সকাল সাড়ে ৮ টার পর হানিফ পরিবহন শহরে প্রবেশ করার বিষয়ে তথ্য নিশ্চিত হলে কাউন্টার কর্তৃপক্ষ তা অস্বীকার করেন। সকাল ৬ টায় একটি বাস সুনামগঞ্জ আসার কথা স্বীকার করলেও এর পর কোনো বাস আসেনি বলে জানান কাউন্টারে থাকা এক কর্মকর্তা।

এ ব্যাপারে শান্তুিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলিউল্লাহ বলেন, কোন কারনে দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে আমরা দুর্ঘটনার কারন জানতে তদন্ত করছি। ঘটনা কিভাবে ঘটলও, এর পেছনে কি কারন সব বিষয় বের করা হবে। এতে হানিফ পরিবহনের সম্পৃক্ততা আছে কিনা তার বিষয়ে তদন্ত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) সুজন সরকার বলেন, একটি পরিবহনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো পরিবহনের সাথে হয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি। আমরা করছি পরিবহন সনাক্ত করতে।

এদিকে আনসার সদস্য উজ্জ্বল হোসেনের মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে পুরু সুনামগঞ্জ জুড়ে। ঘাতক পরিহন যেই হোক তাঁকে খুঁজে বের করে চালকের বিচারের দাবি পরিবার ও স্বজনদের।

জনিহত উজ্জল পেশায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য এবং স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন 'ব্লাড ব্যাংক জামালগঞ্জ' এর প্রতিষ্ঠাতা ছিলেন। 

 

 

 

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর