https://onetv24.com/

1223

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১২:০৮
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : ওয়ান টিভি

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে শিউলী রানি ( ২৪ ) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের স্ত্রী।

সোমবার রাতে নয়টার দিকে সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।এঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

স্থানীয় ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, রাতে সিলেট থেকে একটি লোকাল বাস সুনামগঞ্জে ছেড়ে আসে। পথিমধ্যে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের জানিগাও এলাকায় পৌঁছালে বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। এসময় স্থানীয়রা দৌড়ে এসে বাসের জানালার গ্লাস ভেঙে ২০ জনকে গুরুতর অবস্থা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তবে বাসের ভিতরে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান এক নারী, পরে ফায়ার সার্ভিস এসে গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এবং আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলা ডাবর এলাকায় বাস চাপায় আরেক মো উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। 

সড়কে ঘন ঘন সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করেন অদক্ষ চালক ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবি জানিয়েছেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর