https://onetv24.com/

1218

sylhet

সিলেট

সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ০০:০৯
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিন জনসহ ৪ জন নিহত হয়েছেন।

শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে তেলবাহী ট্রাকের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৪৫), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০), তাঁদের মেয়ে আয়শা আক্তার (৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরের মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ চারজন নিহত হয়।

নিহত নিয়ামত আলীর ভাই গাজীরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁর ভাই। দুর্ঘটনায় নিয়ামত আলী, তাঁর স্ত্রী উসুফা বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার নিহত হয়েছে। এমন ঘটনায় ঘাতক ট্রাক চালকের শাস্তি দাবি করেন নিহতের ভাই।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানান তিনি।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেননা স্বজনরা। ঘাতক ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাস উদ্দিন,ঘটনাটি খুবই মর্মান্তিক। এমন মৃত্যুই কখনোই কাম্য নয়। আমি খবর পেয়ে পিআইওকে নির্দেশনা দিয়েছি পরিবারের খোঁজখবর নিতে। সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর