https://onetv24.com/

1220

sunamganj

সুনামগঞ্জ

গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ২১:১৭
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি


সুনামগঞ্জের দিরাইয়ে রফিনগর ইউনিয়নের কিত্তা গাও গ্রামের প্রায় ২০ একর পতিত জমি গোচারণ ভূমি দখল করতে মরিয়া একটি চক্র। 

দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ বিরোধের জেরে হামলার অভিযোগে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় এক পক্ষ দিরাই থানায় লিখিত অভিযোগ করার পর। 

রবিবার  ২৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী নির্মল তালুকদার (৫৯) উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও গ্রামের বাসিন্দা।হামলার ঘটনায় তিনি ও মনোরঞ্জন তালুকদার (৫০) আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

নির্মল তালুকদারের দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও ও সুনামপুর গ্রামের সংলগ্ন নয়াগাঁও মৌজার জেএল নম্বর ১০-এর ৩ নং দাগের প্রায় ২০ একর পতিত জমি দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন খেলার মাঠ, গোচারণ ভূমি ও কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছেন। বর্তমানে জমিটি বর্ষার পানিতে নিমজ্জিত রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ২টার দিকে কয়েকজন ব্যক্তি ভিটবালু বোঝাই স্টিলের নৌকা, পাইপ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ওই জমিতে গিয়ে বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নেন।

 এ সময় নির্মল তালুকদারসহ স্থানীয় লোকজন এতে আপত্তি জানান। পরে বালু ভরাটের কাজ বন্ধ করে নৌকা ও সরঞ্জাম নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন এবং সময়-সুযোগমতো দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর ২২ আগস্ট ২টার দিকে বাংলাবাজার এলাকায় নির্মল তালুকদার ও মনোরঞ্জন তালুকদারকে দলবদ্ধভাবে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লোহার রড, কাঠের রোল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয়। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় নির্মল তালুকদার বাদী হয়ে দিরাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর আজ একই বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

 ইউএনওর কাছে দেওয়া অভিযোগে জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা বন্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। 

কিত্তা গাও গ্রামের পলাশ তালুকদার জানান,প্রায় ১০০ বছর ধরে গ্রামের গোচারণ ভূমি,খেলার মাঠ কৃষি কাজে ব্যবহৃদ হিসাবে আমরা এই জায়গাটা ভোগদখলে রয়েছি।

 গত শুক্রবার রফিনগর গ্রামের কয়েকজন প্রায় ৩ কিঃমিঃ দুর থেকে এসে নৌকা ভর্তি ভিটে বালু নিয়ে আমাদের গোচারণ ভূমি টি জোরদখলে নিতে আসে। 

আমরা গ্রামবাসী বাঁধা দিলে তারা চলে যায়। এবং যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যায় তোদের আমরা দেখে নিবো।

 এমনি বাংলাবাজারে আমাদের গ্রামের লোকজন কে পেয়ে মারধর করেছে। তাই আমরা সংখ্যালঘু মানুষ চরম শংকায় রয়েছি। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। 

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্ত পক্ষের নুর হামিদ। তিনি বলেন, জায়গাটি খাস নয়। 

আমরা ২০১২ সালে ভাটিপাড়ার জমিদার বাড়ির বংশধরদের কাছ থেকে জমিটি কিনেছি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আশা করি, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর