https://onetv24.com/

1240

sunamganj

সুনামগঞ্জ

র‍্যালিতে মুখর দিরাই

বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জের দিরাইয়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার ( ২ সেপ্টেম্বর )   দুপুর ১২টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

র‍্যালীতে ডাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে দিরাই পৌর শহর। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং জাসাস, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও জননেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শোয়েব হাসান ও সুমন মিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী  প্রমুখ। 

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন। 

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তার দিকনির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের উন্নয়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ