https://onetv24.com/

1139

national

জাতীয়

ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ালেন জাবের ও জুমা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ২২:৫৮
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব কালচারাল সেন্টার-এ এসেছে বড় ধরনের পরিবর্তন। সংগঠনটির বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পৃথক বিবৃতিতে তারা জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে ওয়ারিশ-সংক্রান্ত বিভিন্ন জটিলতা দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আরও জটিল হয়ে ওঠায় এবং ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ বিবেচনা করে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাতিমা তাসনিম জুমা তার বক্তব্যে বলেন, শুরু থেকেই তিনি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক আন্দোলনের স্বার্থে ইনকিলাবের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের কারণে তিনি আর এই দায়িত্ব বহন করতে চান না।

অন্যদিকে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি জীবদ্দশায় ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করতে পারেননি। গত কয়েক মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত সংকট সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেন্টারটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও জানান, তাদের দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাব দ্রুততম সময়ে জনসম্মুখে প্রকাশ করা হবে। পাশাপাশি ইনকিলাবের প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, ন্যায়বিচার ও সাংস্কৃতিক আন্দোলনের লড়াই থেমে থাকবে না; তা অন্য কোনো মাধ্যমে চলমান থাকবে।

এই ঘোষণার মধ্য দিয়ে ইনকিলাব কালচারাল সেন্টারের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখন সংগঠনটির পরবর্তী কার্যক্রম ও নতুন নেতৃত্ব কীভাবে এগিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট সবার।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর