https://onetv24.com/

1197

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুপক্ষের উ'ত্তে'জ'না

১৪৪ ধারা জারি ভ:ঙ্গ করে একাংশের সমাবেশ

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৫:৫৫
প্রতিবেদক: নিজেস্ব প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করেই পৌর এলাকায় বিভেদমান  একাংশের নেতাকর্মীরা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। শনিবার (৮ আগস্ট) সকাল থেকেই পৌর এলাকায় খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে বিএনপির একাংশের নেতাকর্মীদের। মিছিল শেষে তারা নির্দিষ্ট সমাবেশস্থল পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে জড়ো হন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সনজীব সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড এবং তৎসংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়। উক্ত সময়ে নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) থানা পয়েন্টে উপজেলা বিএনপির একাংশের ডাকে জুলাই গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। 
এর বিপরীতে শনিবার একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় সুনামগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা পাভেল চৌধুরী ও বর্তমান সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোটভাই মাসুক চৌধুরী নেতৃত্বাধীন বলয়ের নেতাকর্মীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও দফায় দফায় মিছিল-পাল্টামিছিলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হলেও নিষেধাজ্ঞা অমান্য করে এক পক্ষের নেতাকর্মীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে কর্মসূচি করতে দেখা যায়। 
অপরদিকে, সমাবেশের অদূরে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে ছাড়া কর্মসূচি পালনের প্রতিবাদ জানিয়ে মিছিল ও পথসভা করেন তাঁর সমর্থিত নেতাকর্মীরা৷ এ-সময় প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পাল্টা সমাবেশ করেন। 
তবে এখন পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম।
 

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ