ছবিঃ ওয়ান টিভি
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির পোশাক ব্যবহার করে আবাসিক হোটেলে অবস্থানের পাশাপাশি মালামাল চুরির অভিযোগ উঠেছে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ এর ভাষ্য, রুনেল নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করছিলেন।
গ্রেফতারকৃত সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার একটি আবাসিক হোটেল উঠেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। রুম পরীক্ষা করে দেখা যায়, রুমের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস (মিরর) বেসিন শেলফ ও তোয়ালে নিখোঁজ। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিজিবির ভুয়া পরিচয়ে চুরির বিষয়টি স্বীকার করেছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আমিনুল ইসলাম জানান,আমরা চোরাই মালামাল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করেছি। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হইছে এবং আসামিকে আজকে বিজ্ঞ আদালতের। মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
ওয়ান টিভি / মনোয়ার