https://onetv24.com/

1219

sunamganj

সুনামগঞ্জ

চল্লিশ ঘণ্টা পর শিশু পর্যটকের ভাসমান মৃতদেহ উদ্ধার

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৪
প্রতিবেদক: এস এম মিজান

ফাইল ছবি

সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নুর (১০) নামে এক শিশুর মৃতদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রামের পাশ থেকে তার মরদেহ ভেসে ওঠে।

নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ২ টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাওয়ার পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রুকাইয়া নুর।

জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা দেন। পথে বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় হঠাৎ নদীতে পড়ে যায় শিশুটি। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধারঅভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।  

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান,আজ ভোর ৫টার দিকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ