https://onetv24.com/

1236

crime

অপরাধ

ই য়া বা-মি থ্যা চার ঠেকাতে দিরাইয়ে ক'ঠো'র ব্যবস্থা নেওয়ার ঘোষণা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ২২:৩৬
প্রতিবেদক: আরমান , দিরাই

ছবি : ওয়ানটিভি


ইয়াবার বিস্তার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা দুটিই সমাজের জন্য ভয়ংকর ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দিরাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, গোলাপ মিয়া, ফারুক সর্দার, আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, লিটন চন্দ্র দাস, জহিরুল ইসলাম জুয়েলসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দিরাইয়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মরণনেশা ইয়াবা। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও।

 যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংসদ সদস্য, তাঁর পরিবারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা ও বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। 

এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ইয়াবা ও ফেসবুকে মিথ্যাচার—দুটিই সমাজের জন্য ভয়ানক ক্ষতিকর। মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

 মাদক ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় দিরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর