https://onetv24.com/

1234

sunamganj

সুনামগঞ্জ

দুর্যোগের ক্ষ য় ক্ষ তি কমাতে দিরাইয়ে আগাম প্রস্তুতির সভা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ২২:২৭
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

দুর্যোগের আগাম প্রস্তুতি ও সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সঞ্জীব সরকারের সভাপতিত্বে এ সভা হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে ও ইএসডিও'র বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটির লক্ষ্য হাওরাঞ্চলে  বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠা  প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং ও সারওয়ার হোসেন (ফিল্ড ফ্যাসিলিটেটর)সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠা  প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। 

একই সঙ্গে দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর