https://onetv24.com/

1026

sports

খেলা

বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণীতে জানালো হাঙর

প্রকাশ: ০৫ জুন ২০২৬ ০১:২৫
প্রতিবেদক: ওয়ানটিভি স্পোর্টস ডেস্ক

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলে ফুটবল উন্মাদনার নতুন মাত্রা যোগ করেছে এক হাঙর। রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিও অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনহা’ ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। দর্শকদের সামনে ব্রাজিল ও মরক্কোর নাম লেখা দুটি বিকল্পের মধ্যে ব্রাজিলকে বেছে নিয়ে আলোচনায় এসেছে এই সামুদ্রিক প্রাণীটি।

অবশ্য ফুটবল বিশ্বে প্রাণীর ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস ‘পল’-এর ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। এবার সেই তালিকায় যোগ হয়েছে রিতিনহার নাম।  ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ পর্বে সেলেসাওদের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতির মুখোমুখি হবে তারা এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের জন্য গ্রুপের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আফ্রিকান দলটি এবারও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।


সূত্র: রয়টার্স 

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ