https://onetv24.com/

1122

sports

খেলা

ব্রাজিলের পতন গোনা সেই গণকের নিজের দেশই বিশ্বকাপ থেকে বিদায়!

প্রকাশ: ৩০ জুন ২০২৬ ১৬:৫৮
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই চিরচেনা হট ফেভারিট ব্রাজিল। এবারের আসরেও তার ব্যতিক্রম ছিল না। তবে রাউন্ড অব ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে হেরে সেলেসাওরা বিদায় নেবেএমন এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে ফুটবল বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন বিখ্যাত জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্ট।

গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে এই গণিতবিদ দাবি করেছিলেন, শেষ বত্রিশের অগ্নিপরীক্ষায় জাপানের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অতীতের টানা তিনটি বিশ্বকাপে নিখুঁত ও সঠিক বিজয়ী নির্ধারণ করায় অনেকেই ক্লেমেন্টের এই প্রেডিকশনকে বেশ গুরুত্বের সাথে নিয়েছিলেন।

সোমবার এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে নক-আউটের হাইভোল্টেজ ম্যাচের শুরুটা কিন্তু সেই ভবিষ্যদ্বাণীর পথেই হাঁটছিল। প্রথমার্ধেই দারুণ এক গোল করে লিড নেয় ব্লু সামুরাইরা। জাপানের এমন আক্রমণাত্মক ফুটবল দেখে ব্রাজিল ভক্তদের মনে তখন আতঙ্ক ধরে গিয়েছিল এবং অনেকেই মনে মনে সেই জার্মান গণিতবিদের নাম স্মরণ করছিলেন। তবে সমস্ত শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠের ফুটবলে রাজকীয় প্রত্যাবর্তন ঘটায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দুর্দান্ত লড়াই করে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে সেলেসাওরা।

এর ফলে ক্লেমেন্টের বহু আলোচিত ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। তবে নাটকের এখানেই শেষ নয়; ব্রাজিলের শেষ ষোলোতে পা রাখার দিনই মাঠে নেমেছিল এই গবেষকের নিজের দেশ জার্মানি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে জয়টা তাদের জন্য সময়ের ব্যাপার মনে করা হচ্ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে রূপকথা লিখে বসে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় তারা।

এটাকেই হয়তো বলে নিয়তির নির্মম পরিহাস! অন্যের বিদায়ের খতিয়ান লেখা গবেষককে দিনশেষে নিজের দেশেরই লজ্জাজনক বিদায় প্রত্যক্ষ করতে হলো। ব্রাজিল টিকে রইল বিশ্বমঞ্চে, আর জার্মানিকে নিতে হলো বাড়ির পথ।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর