https://onetv24.com/

1124

sports

খেলা

বিশ্বকাপের নক আউটে এমবাপেই এখন সর্বোচ্চ গোলের রাজা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ১১:৫১
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে ফ্রান্সের জয়টা ছিল প্রত্যাশিত, তবে নিউজার্সির জাদুকরী রাতটি পুরোপুরি নিজের নামে লিখিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। সুইডিশদের ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি অধিনায়ক। আর এই জোড়া গোলের ওপর ভর করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একাধিক রেকর্ডের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন তিনি।

বিশ্বকাপের মতো মেগা মঞ্চই যেন এমবাপের চেনা আঙিনা। নিউজার্সিতে ফরাসিদের দাপুটে জয়ের রাতে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের পা থেকে আসে দুটি চোখধাঁধানো গোল। তবে এই গোল দুটি কেবল দলকে পরের রাউন্ডেই তোলেনি, বরং তাঁকে এনে দিয়েছে অনন্য এক বিশ্বরেকর্ড। সুইডেনের জালে জোড়া বল পাঠানোর মধ্য দিয়ে বিশ্বকাপের নক-আউট পর্বে এমবাপের মোট গোল সংখ্যা এখন ৯টি। এর আগে ৮টি করে গোল নিয়ে এই রেকর্ডের যৌথ চূড়ায় ছিলেন ব্রাজিলের ফেনোমেনন রোনালদো নাজারিও এবং আরেক সেলেসাও কিংবদন্তি লিওনিদাস। তাঁদের সবাইকে ছাড়িয়ে এখন বিশ্বকাপের নক-আউট পর্বের ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে।

ধামাকা এখানেই শেষ নয়। চলতি আসরে নিজের গোল সংখ্যা ৬-এ নিয়ে গেছেন ফরাসি সেনাপতি। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি স্পর্শ করেছেন লিওনেল মেসিকে। দুজনেরই বর্তমান গোল সংখ্যা সমান ৬টি। এছাড়া সব আসর মিলিয়ে ফুটবল বিশ্বকাপে এমবাপের গোল দাঁড়াল ১৮টি-তে। অর্থাৎ, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির (১৯ গোল) রেকর্ড থেকে তিনি এখন মাত্র ১ গোল দূরে রয়েছেন। যে বিধ্বংসী ফর্মে আছেন এই ফরাসি ফরোয়ার্ড, তাতে শেষ ষোলোর ম্যাচেই হয়তো মেসিকে ছাড়িয়ে যাবেন তিনি।

আড়ালে ওলিসের রেকর্ড

এমবাপের রেকর্ড উদযাপনের রাতে কিছুটা আড়ালেই থেকে গেছেন দলের আরেক উইঙ্গার মাইকেল ওলিসে। অথচ ফরাসিদের আক্রমণের রূপরেখা তৈরিতে সবচেয়ে বড় অবদান ছিল তাঁরই। সুইডেনের বিপক্ষে ম্যাচে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ওলিসে। এর ফলে চলতি টুর্নামেন্টে তাঁর অ্যাসিস্ট (গোল করানো) সংখ্যা দাঁড়াল ৫-এ। এর মাধ্যমে ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির থমাস হ্যাসলারের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে পাঁচটি অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়লেন ওলিসে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর