https://onetv24.com/

1036

sunamganj

সুনামগঞ্জ

গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকে থাকা ইটভাটার কর্মচারী নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৬:৪৪
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবিঃ ওয়ান টিভি

সুনামগঞ্জ জেলার দিরাই-মদনপুর সড়কে  চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকে থাকা আনোয়ার হোসেন(৩৮) নামের এক ইটভাটার কর্মচারী নিহত হয়েছেন।  শনিবার (০৬ জুন ) দুপুরে সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। শান্তিগঞ্জ উপজেলার কেভি অটো ব্রিকস’ ইটভাটার ম্যানেজার কর্মরত ছিলেন তিনি।

দিনাই থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে দিরাই এলাকায় ইট নিয়ে যা ট্রাকটি। ইট ফেলে আসার সময় সড়কের সুজানগর এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রাকের সামনে থাকে ইটভাটার ম্যানেজার আনোয়ার হোসেন মারা যান। এসময় পালিয়ে যায় ট্রাকের চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও দিরাই থানা পুলিশ।


মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কথা জানান পুলিশের এই কর্মকর্তা।

 

ওয়ান টিভি / মনোয়ার 

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর