https://onetv24.com/

1059

sports

খেলা

ব্রাজিলের প্রথম ম্যাচ ঘিরে সুনামগঞ্জে বিশাল মোটরসাইকেল শোডাউন

থ্রি-পিস, আপাটিনা স্লোগান

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১৯:৫৯
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি : ওয়ান টিভি

২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কো ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে সুনামগঞ্জে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন।

আজ শনিবার ( ১৩ জুন ) বিকেলে শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ভক্ত-সমর্থকরা নিজ নিজ দলের পতাকা বহন করেন এবং নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।এদিকে শোডাউনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অনেক ব্রাজিল ভক্তরাও এই আয়োজন উপভোগ করেন।

ব্রাজিল সমর্থক ফাহমিদ চৌধুরী ফামু বলেন,“বিশ্বকাপ মানেই আমাদের জন্য অন্যরকম আনন্দ। আমাদের প্রিয় দল ব্রাজিলের খেলা উপলক্ষে আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এই শোডাউনের আয়োজন করেছি। আশা করছি ব্রাজিল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে।”

আবু শালেহ নামের আরেকজন বলেন, “মরক্কো এখন বিশ্ব ফুটবলে শক্তিশালী একটি দল। আমরা বিশ্বাস করি ব্রাজিলের কাছে এই দল কোনো পাত্তা পাবে না। আমাদের এই আয়োজন মূলত ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই করা হয়েছে।”

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে দিতেই এ শোডাউনের আয়োজন করা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার জন্য সকল সমর্থকের প্রতি আহ্বান জানান।

ওয়ান টিভি / মনোয়ার 

🔔 শিরোনাম
শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে আসামির ফেইসবুক লাইভ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে অ র্থ দ ণ্ড ৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ