মিছিল করছেন নেতাকর্মীরা। ছবি: ওয়ান টিভি।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা যুবদল। যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে কোনো নৈরাজ্য করতে না পারে তা নিশ্চিত করতে এই সমাবেশ বলে জানিয়েছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩ টায় শান্তিগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন যুবদলের নেতৃবৃন্দ। এর আগে এক প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি শান্তিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সমাবেশে এসে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য তুরান খান, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম ও নেছার আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সুফিয়ান শহিদুল, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিব্বির আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুস মিয়া, যুবদল নেতা জাবেদ আহমদ, আফজাল হোসেন, রুবেল আহমদ, সিজিল আহমদ, সাদিক মিয়া, জাহিরুল ইসলাম, বেজারুল হক, লোকমান হোসেন এবং ছাত্রদল নেতা মারজান আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল দেশে আর নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে পারবেনা। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে যুবদল সবসময় মাঠে ছিল, আগামীতেও থাকবে। যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।