https://onetv24.com/

1115

sylhet

সিলেট

বিএনপির সাথে শিক্ষক আছে, জনগণও আছে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ১৬:০২
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

‎শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই জাতির কাছে বিএনপির দায়বদ্ধতা আছে। মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। কেউ বিএনপিকে আটকাতে পারবে না। বিএনপির সাথে শিক্ষক আছে, জনগণও আছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

রবিবার ‎সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ‎মন্ত্রী আরও বলেন, অতীতে যারা শিক্ষা বোর্ডে জয় বাংলা স্লোগান দিয়েছে তারা এখন বিএনপি সাজছে। সব কিছুর ঊর্ধ্বে পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে শিক্ষকদের কাজ করার কথা উল্লেখ করেন তিনি৷ এসময় বিভিন্ন কলেজে গুলোতে জনবল সংকট নিরসনে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

‎এছাড়াও প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজবের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে ভাইরাল করলে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ‎এসময় শিক্ষকদের নানা সমস্যার কথা শুনে সেগুলো নিয়ে কাজ করার কথাও জানান মন্ত্রী। 

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর