https://onetv24.com/

1110

national

জাতীয়

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ০১:১৬
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। শনিবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। সভায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা অংশ নেন।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলায় মোট ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর