https://onetv24.com/

1114

national

জাতীয়

তথ্য যাচাই বাছাই করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে: তথ্য সচিব

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ১৫:৪৯
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।ছবি: সংগৃহীত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে। প্রকৃত তথ্য যাচাই বাছাই করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। সচিবালয়ের রবিবার গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসউদুল হক সভাপতিত্ব করেন।

এখনও অনেক পত্রিকায় অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মাহবুবা ফারজানা। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিবেন বলেও জানান তথ্য সচিব। সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর ও নিরাপদ হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয় বিএসআরএফের পক্ষ থেকে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর