ছবি : ওয়ানটিভি
কৃষি কার্ড বিতরণে দলীয় কর্মীরা অনিয়ম করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শবিবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কয়ছর আহমদ আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কৃষিতে ব্যপক অনিয়ম ও দলীয়করণ হয়েছে। কৃষির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যেও মেগা দুর্নীতি হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে। রডের বদলে বাঁশ, বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড ও কৃষিতে দুর্নীতি হয়েছে। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কৃষকের ব্যপারে সজাগ রয়েছেন। তিনি কৃষকদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। কৃষি কার্ডের ক্ষেত্রে কোনো ধরণের অনিয়ম দুর্নীতিরে প্রশ্রয় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় যা কথা বলেছেন সেসব বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ডের ব্যপারে অনেকই অনেক কথা বলেছেন, কিন্তু তিনি ইতোমধ্যে তিনি তা বাস্তবায়ন করেছেন।
তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও হলদিপুর ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষক কার্ড বিকরণ কর্মসূচির কথা জানান তিনি।
এসময উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন,কৃষি কর্মকর্তা আহসান হাবিবসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।