https://onetv24.com/

1159

sunamganj

সুনামগঞ্জ

বাঁশ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব: মামলা-হামলায় থমতমে শ্যামনগর গ্রাম

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ২২:৪৭
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জোরপূর্বক বাঁশ কাটার দ্বন্দের জেরে শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পক্ষে বিপক্ষে হয় থানায় মামলা। হামলা ও মামলার ঘটনায় থমতমে পরিস্থিতি বিরাজ করছে শ্যামনগর গ্রামে।

জানা যায়, সপ্তাহ খানেক আগে গ্রামের আলাল মিয়ার পক্ষের সুহেল হোসেনের একটি বাঁশ জোরপূর্বক নিয়ে কেটে ফেলে দেয় শাহীন নামের বুল মিয়ার পক্ষের একজন। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য শামছুল হকের হস্তক্ষেপে শালিসে নিষ্পত্তি হয়। গত ১০ জুন শুক্রবার শালিস থেকে ফেরার পথে আলাল মিয়ার পক্ষের উপর লোকজনের উপর হামলা করে বুল মিয়ার লোকেরা। এ নিয়র উভয়পক্ষের মধে সংঘর্ষের অন্তত ১০ জন আহত হন।

আতদের মধ্যে আলালের পক্ষের মাসুক মিয়া ও সুহেল হোসেন এবং বলুের পক্ষ সাফি মিয়া গুরুতর আহত হন। তারা তিন জনই সিলেট এমএজি ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।  হামলার ঘটনায় আলাল মিয়া বাদি হয়ে বুল মিয়াকে প্রধান আসামি করে শান্তিগঞ্জ থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আলাল মিয়া গণমাধ্যমকে জানান, শ্যামনগর একটি শান্তিপূর্ণ গ্রাম। বুল মিয়া গ্রামে অশান্তি সৃষ্টি করছে। সে কিছুদিন ধরে আমার লোকদের উপর হামলা করার জন্যে পায়তারা করেছে। বুধবার রাতে পুলিশ তাদের বাড়ি থেকে অনেক অস্ত্র উদ্ধার করেছে। শুক্রবার একটি মিমাংশিত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার লোকদের উপর হামলা করে অনেককে আহত করেছে। আমার দুইজন লোক ওসমানি মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

এদিকে একই ঘটনায় আলাল মিয়ার লোকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে শান্তিগঞ্জ থানায় অপর আরেকটি অভিযোগ দায়ের করেছে বুল মিয়ার পক্ষের লোকেরা।

এ ব্যাপারে জানতে বুল মিয়ার মুঠোফোনে কল করা হলে বক্ত্য দিবেননা বলে ফোনকল কেটে দেন তিনি। এরপর একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হামলা ও মামলার বিষয়ে জানতে শান্তিগঞ্জ থানার ওসি অলিউর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু