https://onetv24.com/

1176

sunamganj

সুনামগঞ্জ

১১ মা ম লার প লা তক আ সা মি গ্রে ফ তার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ০০:১৪
প্রতিবেদক: দোয়ারাবাজার প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ১১টি মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩২) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই, তানজির আহমেদ, এএসআই,আশরাফ খাঁন,এএসআই, আবু নাঈম ও এএসআই, মোঃ আমির হোসেন সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন দোয়ারাবাজার থানার ১১টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ৬টি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে তিনি আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় কুঁড়েঘর নির্মাণ করে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর