https://onetv24.com/

1180

sunamganj

সুনামগঞ্জ

বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ১৯:১১
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ডুবাইবিল জলমহাল জোরপূর্বক দখল করতে নৌযান ভাংচুর, মাছ লুট ও বিনামূল্যে অর্ধেক মালিকানা দাবির অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বার্ষিক ৬২ লাখ টাকা ইজারামূল্য পরিশোধ করে জলমহালটি জেলা প্রশাসন থেকে ইজারা নিয়েছে স্থানীয় জয়ধনা মৎস্যজীবী সমাবায় সমিতি। শুক্রবাব দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এই অভিযোগ করেন সমিতির সদস্য ও সাবেক সভাপতি মালেক সিকদার।

তার অভিযোগ, বিনামূল্যে জলমহালের অর্ধেক মালিকানা দাবি করে গত মঙ্গলবার ডুবাল বিলে উপজেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বে মহড়া দেন বিএনপির একদল নেতাকর্মী| এ সময় জলমহাল থেকে দুই লাখ টাকা মুল্যের মাছ লুট, পাহারার কাজে ব্যবহৃত সমিতির নৌকা ভাংচুর করেন তারা| সেইসাথে বিনামূল্যে জলমহালের অর্ধেক মালিকানা বিএনপি নেতাদের সমঝে দেওয়া জন্য ইজারাদারকে প্রাণনাশের হুমিক দেন| তাদের ভয়ে গ্রাম ছেড়ে এখন শহরে অবস্থান করছেন তিনি।

অভিযোগের ব্যাপারে উপজেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, একটি জানাযা থেকে ফেরার পথে আমরা জলমহালটি দেখে এসেছি| সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকায় সবাই মিলে ছবি তুলেছি| এখানে জোরপূর্বক জলমহাল দখলের যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা| বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল্লাহ বলেন, জলমহাল নিয়ে পক্ষে বিপক্ষের অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষ থানায় বসেছিলেন। চেষ্টা করা হচ্ছে বিষয়টি নিষ্পত্তির। তবে এ নিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। সমাধান না হলে তদন্ত অনুয়ায়ি আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর