https://onetv24.com/

1190

sunamganj

সুনামগঞ্জ

ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে নিহত ১, নিখোঁজ ৩

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৪:১৩
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবিতে ১ জন নিহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোর রাতে  ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকজন।

ভোর রাতে  ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছেলেন তারা। এসময় ঝড়ের কবলে পড়লে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সকল পূর্ণার্থী সাঁতার কেটে পারে চলে আসলেও ৪ জন পানিতে ডুবে যান।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে অরুণ দেবনাথ(৪৫) নামের এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বাকি ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, পূর্ব ভবানিপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল চেষ্টা চালাচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। 

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর