https://onetv24.com/

1191

sunamganj

সুনামগঞ্জ

‘স্বামী ছাড়া আমার আর কোনো সম্বল রইলো না’

জগন্নাথপুরে নৌ ডুবিতে নিহত ২, নিখোঁজ ২

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ২৩:০৯
প্রতিবেদক: আব্দুল বাছির

কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। ছবি: ওয়ান টিভি

‘আমি কিতা কইতাম, আমার আর কিচ্ছু নাই। স্বামী ছাড়া আমার আর সম্ভবল রইলোনা গো। দুই অবুঝ বাচ্চা লইয়া কেমন চলতাম। আমি কেমনে বাঁচতাম গো। এভাবেই করুণ বিলাপ দিয়ে আর্তনাদ করছেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবানিপুর গ্রামের গৃহবধূ চম্পা দেবনাথ। শুক্রবার ভোর রাতে নৌকা ডুবিতে গ্রামের ৪ ব্যক্তির সাথে নিখোঁজ হন স্বামী হেমেন্দ্র দেবনাথ। দিনব্যাপী সন্ধান করে নিখোঁজদের মধ্যে দুইজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে চম্পার স্বামীর হেমেন্দ্রসহ দুই জন। হেমেন্দ্র দেবনাথ পেশায় একজন কাঠমিস্ত্রি। তাঁর ঘরে দুই বছরের এক ছেলে ও ৫ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। স্বামীর অনিশ্চিত পরিণতিতে অসহায় চম্পা ও তাঁর সন্তানরা।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বালুচর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে কীর্তন অনুষ্ঠান দেখেতে গিয়েছেন পৌরসভার ভবানীপুর গ্রামের ৯-১০জন বাসিন্দা। ভোর রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে ডিঙি নৌকাযোগে মইয়ার হাওর হয়ে বাড়িতে ফিরছেলেন তারা। এসময় দমকা বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় হাওরে। নৌকায় থাকা সকল বেশিরভাগ লোকজন সাঁতার কেটে পারে চলে আসলেও ৪ জন পানিতে ডুবে নিখোঁজ হন।

নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন,গ্রামের অরুণ দেবনাথ(৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অরুণ দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নামের দুই জনকে উদ্ধার করা হয়েছে। হাওরের বিশালতা ও দুর্ঘটনার স্থান সনাক্ত করতে না পারায় দিনব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়েও বাকি দুজনের সন্ধ্যান পায়নি উদ্ধারকারী দল।

নৌকা ডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, কীর্তন দেখে রাত ৩ টার দিকে আমিসহ গ্রামের ৯ জন বাড়ি ফিরছিলাম। মাঝ হাওরে আসার পর হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে যায়। আমি নৌকার পেছনে থাকায় আগেই নদীতে পড়ে গেছিলাম। হাওরে কোনো ঠাঁই নাই। অনেক সময় সাঁতার কাটছি। শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি বাঁচার আসা ছেড়ে দিয়েছিলাম। আমি শ্বাস পারছিলাম না। একটা মাছ ধরার নৌকা এসে আমিসহ ৫জনকে উদ্ধার করে। বাকি ৪ জন পানিতে ডুবে যায়।

জয়িতা দেবনাথ নামের নিহতদের এক স্বজন বলেন, এমন ঘটনা আমাদের গ্রামে আর হয়নি। আমরা ভাষা হারিয়ে ফেলেছি। যাঁরা মারাগেছে, যাঁরা নিখোঁজ রয়েছে সবাই দিনমুজুর। পরিবারগুলো অসহায় হয়ে গেছে। সরকার না দাঁড়ালে তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অধিনায়ক সোহেল রানা বলেন, ‘সকালে আমাদের খবর আসে জগন্নাথপুরের মইয়ার হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছে ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রথমে সুনামগঞ্জের ডুবুরিদল ও পরে সিলেট থেকে আরেকটি ডুবুরিদল এসে উদ্ধার তৎপরতা চালায়। দিনব্যাপী উদ্ধার কাজে স্থানীয়দের সহযোগিতায় ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাত হওয়ায় প্রথম দিনের উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। রবিবারও উদ্ধার কাজ পরিচালনার কথা জানান তিনি।

নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, নৌকা ডুবির বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষ অবগত। সারাদিন ঘটনাস্থলে ছিলাম। প্রতিটি পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ১০ টাকা করে প্রাথমিক সহায়তা করা হয়েছে। এমপি মহোদয়ের নির্দেশক্রমে সরকারের সকল সহযোগিতা পর্যাক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারে প্রদান করার কথা জানান তিনি।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর