https://onetv24.com/

1195

sunamganj

সুনামগঞ্জ

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র- ,এম পি নাছির চৌধুরী

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ১৭:৪৬
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, তিনি দুর্নীতিমুক্ত থেকে দিরাই-শাল্লার মানুষের সেবা করার চেষ্টা করেছেন এবং যতদিন বেঁচে থাকবেন, ততদিন এলাকায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হতে দেবেন না।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, আওয়ামীলীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। সকল ভেদাভেদ ভুলে দিরাই-শাল্লার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, 
আমি বড়ই একা, আমার কেউ নেই, এমনকি আমার নিজের বাসাও নেই। আপনাদের সহযোগিতা নিয়ে আমি একটি আধুনিক দিরাই-শাল্লা গড়ে তুলতে চাই।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের 
সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া ও জালাল মিয়া।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর