https://onetv24.com/

1201

sunamganj

সুনামগঞ্জ

ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ ২০:৩২
প্রতিবেদক: ছাতক প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

অ‌নিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা v প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনে তিন বছর মেয়াদি ৯ সদস্যের এ কমিটি গঠন করেন। 
কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমানকে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করেন। 
 
গত ১০ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ কমিটিটির অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি করা হয়েছে সাকির আমিন ও এনজিওকর্মী সীমা আক্তার ডলিকে। সদস্যরা হলেন—শিক্ষিকা ফাতেমা বেগম, ব্যবসায়ী ছায়েদ মিয়া, আলহাজ্ব ফারুক আহমদ চৌধুরী, মো. মনোহর আলী এবং চিকিৎসক বিপন কৃষ্ণ দাস।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি শুধু দুর্নীতিবিরোধী প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ না থেকে সমাজে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখবে কমিটিটি।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর