https://onetv24.com/

1205

sunamganj

সুনামগঞ্জ

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ ২২:৫০
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : ওয়ানটিভি

ছাতকে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে রবিবার ( ১৬ আগষ্ট ) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালী,আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.হানিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম,উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন,সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন,পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম,ঈমাম মাওলানা আমিন উদ্দিন প্রমুখ । এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষী,মৎস্য সমবায় সমিতির লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার তিনজন সেরা মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর