https://onetv24.com/

1208

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ডিসির দায় এড়াতে দায়িত্ব বন্টন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ২৩:৪৬
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের বিভিন্ন সেবা, তথ্য প্রদান, অভিযোগ গ্রহণ, পরামর্শ দেওয়া এবং গণমাধ্যমে সব বিষয়ে বক্তব্য দিবেন না জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। নানা কার্যক্রম ও গণমাধ্যমে বক্তব্য দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের চার অতিরিক্ত জেলা প্রশাসকের মধ্যে।

বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এদিকে জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত ঘিরে সুনামগঞ্জের সাংবাদিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সরাসরি বক্তব্য পাওয়ার সুযোগ ভবিষ্যতে কতটা থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এ সিদ্ধান্তকে ব্যঙ্গাত্মক ও রসাত্মকভাবে উপস্থাপন করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা, চোরাচালান রোধ, বর্ডার হাট, মোবাইল কোর্ট, টাস্কফোর্স অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা-সংক্রান্ত যাবতীয় তথ্যের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।

জলমহাল ও বালুমহাল ইজারা, ভূমি উন্নয়ন কর, রাজস্ব আদায়, নামজারি ও নামজারি রিভিউসহ ভূমি-সংক্রান্ত তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে।

জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান-সংক্রান্ত সেবা, আইসিটি, শিল্পকলা ও দুরারোগ্য রোগে আক্রান্তদের আর্থিক সহায়তাসহ সংশ্লিষ্ট তথ্যের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

অন্যদিকে জাতীয় ও বিভিন্ন দিবস আয়োজন, বিভিন্ন এনজিওর কার্যক্রম বিষয়ক প্রত্যয়ন, সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং অন্যান্য তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানকে।

আদেশে প্রত্যেক কর্মকর্তার মুঠোফোন নম্বরও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সুনামগঞ্জে কর্মরত কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের এসব মন্তব্যের মাধ্যমে জেলা প্রশাসকের সরাসরি বক্তব্য ও যোগাযোগের সুযোগ কমে যাওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা জেলার বড় কোনো ঘটনায় গণমাধ্যমের পক্ষ থেকে জেলা প্রশাসকের বক্তব্য প্রয়োজন হলে এ ব্যবস্থা কীভাবে কার্যকর হবে তা নিয়েও আলোচনা চলছে।

মানবজমিনের জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক স্বাধীন লিখেছেন, মনে হচ্ছে সুনামগঞ্জের ভেতরে আরেকটা সুনামগঞ্জ। এখন থেকে জেলা প্রশাসনের কার্যক্রম চলবে অতিরিক্ত জেলা প্রশাসক দিয়ে। গণমাধ্যম থেকে আপাতত জেলা প্রশাসক বিশ্রাম নিয়েছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ মর্যাদার স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক বলেন, জেলা প্রশাসক এমনটা করতে পারেননা। তিনি তার দায়িত্ব এড়ানোর জন্য এমনটা করেছেন। যতদূর জানি এই জেলা তাঁর কাছে মানুষ ভীরতে পারে না। তার কাছে যেতে হলে অন্য জনকে ধরণা দিতে হয়। আমি ব্যক্তিগভাবেও এমন অভিজ্ঞার স্বীকার। তাঁকে ফোন দিলে তিনি ফোন উঠান না। অন্যজন ফোন করে জানতে চায় কেনো ফোন দেয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ডিসি তার কাজে অযোগ্য। দায় এরাতে তিনি এমনটা করেছেন।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানকে একাধিকবার তার মুঠোফোনে কল করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান বলেন, আমি জেলা প্রশাসকের কাছ থেকে আগে বিষয়টা জানি তারপর এটা নিয়ে কথা বলতে পারব। তবে গণমাধ্যমকর্মীদের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে কোনো প্রশাসনিক কোন বিধিনিষেধ দেওয়া হয়নি।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর