https://onetv24.com/

1210

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, চার শিক্ষককে শোকজ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৩:৪৯
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় ত্যাগ করার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার রাতে (১৯ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন—শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী।

চিঠিতে উল্লেখ করা হয়, গত বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের পূর্বেই ছুটি দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকা চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচায়ক।

কেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে চারজন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর